১১:১১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বৃহত্তর পশ্চিম টাঙ্গাইলের জনগনের সমর্থন পেল এম.এ রৌফ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী এম.এ রৌফ এর পক্ষে বৃহত্তর পশ্চিম টাঙ্গাইলের জনগনের পূর্ণ সমর্থন আছে বলে ঘোষণা দিয়েছেন জননেতা আলহাজ্ব মুহাম্মদ মোজ্জাম্মেল হক।

তিনি বলেন আমাদের বৃহত্তর পশ্চিম টাঙ্গাইলের জনগন তোমার সাথে আছে। তুমি এগিয়ে যাও টাকা লাগলে টাকা দিব, গাড়ি লাগলে গাড়ি দিব, প্রয়োজনে বৃহত্তর পশ্চিম টাঙ্গাইলের জনগন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাব ।

শুক্রবার ৬ নভেম্বর সন্ধ্যায় দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইল পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী এম.এ রৌফ এর নির্বাচনী আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ মোজ্জাম্মেল হক বলেন, আমি গত ২০০৪ সালের পৌরসভার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করে ছিলাম সেদিন আমার বাবা মারা গিয়েছিলেন সকাল ১০টায় আর ভোট শুরু হয়েছিল সকাল ৮টায় এই দুই ঘন্টায় আমি ভোট পেয়েছিলাম দশ হাজার পাঁচশত ভোট শুধু মাত্র এই পশ্চিম টাঙ্গাইলের দিঘুলীয়া,কালীপুর,সারুটিয়া,সাকরাইল বেড়াডোমায়। সেদিন আমার আর নির্বাচন করা হয়েছিল না। 

গত এমপি নির্বাচনে দলমত নির্বিশেষে আমরা বৃহত্তর পশ্চিম টাঙ্গাইলের জনগন বর্তমান এমপি ছানোয়ার হোসেনকে সমর্থন দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছিলাম। তেমনি আমাদের এলাকার আরেক কৃতিসন্তান পরিছন্ন রাজনীতিবিদ এম.এ  রৌফ যদি মনোনয়ন পায় তাহলে আমরা তাকেও দলমত নির্বিশেষে বিজয়ী করবো।

তিনি আরোও বলেন আমাদের এই বৃহত্তর পশ্চিম টাঙ্গাইলের ভোটে মেয়র নির্বাচিত হয়। মেইন রোড হতে দিঘুলীয়া,কালীপুর,সারুটিয়া,সাকরাইল বেড়াডোমায়,কাগমারা,সন্তোষ,অলোয়া,এই সকল এলাকার ভোটেই বিজয়ী হয়।

আলোচনার সভার শুরুতেই দলে দলে শতশত নারী পুরুষ মিছিল নিয়ে জড়ো হতে থাকে। স্লোগানে স্লোগানে উৎসব মুখোর পরিবেশ পরিণত হয়।

এ সময় আরোও বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও আলোকিতপ্রজন্ম এর উপদেষ্টা এম.এ রৌফ, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আলোকিতপ্রজন্ম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন,টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মিন্জু, দিঘুলীয়া ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার মির্জা মজিবুর রহমান জিন্নাহ্,বর্তমান কাউন্সিলর মীর মাঈনুল হোসেন লিটন, টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও দিঘুলীয়া ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ার সাদাৎ তানাক্কা, টাঙ্গাইল ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ, পার্ক বাজার সমিতির সাধারণ সম্পাদক যোহেরুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি