১০:৫০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রোটারী ক্লাবের উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়িকে সহায়তা প্রদান 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

রোটারি ক্লাব অব টাংগাইল এবং রোটারি ক্লাব অব টাংগাইল সিটির উদ্যোগে সামাজিক উন্নয়নের লক্ষ্যে দারিদ্র বিমোচনে সহায়তা প্রদান প্রকল্পের আওতায় একজন দৃষ্টি প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীকে পন্যসামগ্রীসহ একটি ভ্রাম্যমাণ গাড়ি প্রদান করা হয়েছে। 

শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইল সদরের সংসদ সদস্য এর বাসভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর এর সংসদ সদস্য রোটারিয়ান মোঃ ছানোয়ার হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে এই ধরণের ব্যতিক্রমি সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রোটারিয়ানদের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে রোটারি ডিষ্ট্রিক্ট ৩২৮০ বাংলাদেশ এর রিজিওনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান আবুল কাশেম খলিলুল্লাহ বিভিন্ন সময় রোটারির সেবামূলক কাজের বর্ণনা করেন। 

এছাড়া ক্লাব সেক্রেটারী তানভীর আহমেদ ও ডেপুটি গভর্নর তাহমিনা খান বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে দুই ক্লাবের রোটারিয়ানবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি