০৭:০৩ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

পুলিশ বাহিনীকে আরও বেশি জনমুখী করতে, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে টাঙ্গাইলে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

‘বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার শহরের থানায় সদর থানা ও ১৭ নং বিট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ খান রোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলি প্রমুূখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন। এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধি ও ১৭ নং বিটের জনসাধারণ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলায় ১১৮টি ইউনিয়সহ ৬টি পৌর ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম চালু রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি