১০:১২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পরকীয়া প্রেমিক যুগলের রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়া প্রেমিক যুগলের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর গ্রাম থেকে তাদের ঝুঁলন্ত লাশ উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ। বেলা ১২ টায় তাদের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। 

নিহতরা হলেন, ওই গ্রামের মৃত বাছেদ মিয়ার ছেলে মো. শাজাহান (৪২) ও দেলোয়ার হোসেন মেয়ে এবং একই এলাকার দানেজের স্ত্রী আলেয়া বেগম (৩৯)। 

স্থানীয়রা জানান, আলেয়া তার স্বামীর সাথে একই গ্রামে বাড়ি করে বসবাস করতো। আলেয়ার বাড়িতে শাজাহান প্রতিনিয়ত যাতায়াত করতো। এক পর্যায়ের তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দেড় মাস আগে আলেয়া ও শাহাজাহন এলাকা থেকে উধাও হয়। পরবর্তীতে গত বুধবার (১৪ অক্টোবর) শাজাহান ও আলেয়া গ্রামে ফিরে আসে। 

বৃহস্পতিবার ওই গ্রামের আমজাদ ও কাশেমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিসী বৈঠকে সমাধান হওয়ার কথা ছিলো। তবে রাতে ওই গ্রামের কয়েক যুবক তাদের গালিগালাজ ও চর থাপ্পর মারে। শুক্রবার সকালে আলেয়ার আগের স্বামী দানেজের গোয়াল ঘর থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ লাশের সুরুতহাল করে লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। শাজাহানের এক ছেলে ও এক মেয়ে এবং আলেয়ার ১১ বছরের এক সন্তান রয়েছে।

মেয়ের বাবা দেলোয়ার হোসেন বলেন, আমার মেয়ের আত্মহত্যা করার কথা নয়। সে আত্মহত্যা করলে আগেই করতো। বাড়িতে এসে করতো না। তদন্ত সাপেক্ষে আমি সঠিক বিচার দাবি করছি।

স্থানীয় ইউনিয়ন ইউপি সদস্য হামিদ মিয়া বলেন, এটা আত্মহত্যা নয়। তার শরীরে আঘাতের চিহ্ন আছে।

বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছোহরাব আলী বলেন, বিষয়টি রহস্যজনক। তাদের পা মাটিতে ঠেকানো ছিলো। মাটিতে রক্তও পড়েছিলো। এ ঘটনায় পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্ত দাবি করছি।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, সকালে লাশ উদ্ধার করে বেলা ১২ টায় ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিষয়টি আত্মহত্যা। তবে মাটিতে একটু রক্ত পড়েছিলো। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক ঘটনা বের হয়ে আসবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি