০৬:১২ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বিপ্লব মাহমুদ উজ্জলকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমাবয় ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি বিপ্লব মাহমুদ উজ্জলকে সংবর্ধনা দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার সকালে মির্জাপুর উপজেলা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, উপজেলার লতিফপুর, আজগানা, গোড়াই, বাঁশতৈল, ফতেপুর, ভাতগ্রাম, জামুর্কী, বানাইল, আনাইতারা, ভাওড়া ও মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য গাইবান্ধা -৬ আসনের সাংসদ  ই¯্রাফিল আলমের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশনের সভাপতির আসটি শূন্য হলে ফেডারেশনের সহ সভাপতি বিপ্লব মাহমুদ উজ্জলকে রাষ্ট্রপতির আদেশে সভাপতি নির্বাচিত করা হয়। বিপ্লব মাহমুদ উজ্জলের বাড়ি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের হলিদ্রচালা গ্রামে।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি