০৬:৪০ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খালের পানিতে ডুবে মির্জাপুরে স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরার জালসহ সাতরে খাল পার হওয়ার সময় পানিতে ডুবে খাইরুল ইসলাম নামে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। 

বুধবার উপজেলার সোহাগপুর খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সন্ধায় এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোড়াই ইউপি সদস্য মো. কামরুজ্জামান। খাইরুল ইসলাম গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের ময়নাল হকের ছেলে। সে গোড়াই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। 

পারিবারিক সূত্র জানায়, সকাল এগারোটার দিকে খাইরুল মাছ ধরার একটি জাল (ঝাঁকি জাল) নিয়ে সাঁতরে সোহাগপুর খালের এপার থেকে ওপারে যাওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হয়। 

পরে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা অনেক খোঁজাখোঁজির পরও খাইরুলের সন্ধায় করতে পারেনি। বিকেলে ঢাকা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধা সাড়ে ৬টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে ২০ গজ ভাটিতে থেকে স্কুল ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করে তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি