০৪:৩৯ পিএম | টাঙ্গাইল, রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

জাতীয় পতাকা একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। রাষ্ট্রীয়ভাবে পালনকৃত বিভিন্ন শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে। জাতীয় শোক দিবস সমুহে সরকারি প্রতিষ্ঠান ছাড়াও আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যাক্তি পর্যায়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। কিন্তু প্রায়শই দেখা যায় জনসাধারণ সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখে না।

এ বিষয়ে ইতোপর্বে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিয়ম না মানার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করা হয়েছে। জাতীয় পতাকা সঠিকভাবে অর্ধনমিত রাখার নিয়ম সংক্রান্ত ক্যাম্পেইন পরিচালনা করেছে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন।

জাতীয় পতাকা সঠিক নিয়মে অর্ধনমিত রাখার পদ্ধতি সবাইকে শেখাতে শুক্রবার সকালে শহরের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারনের মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়ম সংক্রান্ত ক্যাম্পেইন পরিচালনা করছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। মো. সাইদুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি ও সঠিক নিয়ম হাতে কলমে শেখানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, জাতীয় পতাকা একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। এই মুজিব বর্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজ্ঞালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী, আমাদের জাতীয় শোক দিবস, এ দিবসে সবাই যেনো সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনির্মিত রেখে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে সে লক্ষেই আমাদের এই আয়োজন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি