০৯:৪১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে ছাত্রলীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১২ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে গলা কাটা অবস্থায় রোমান নামের এক ছাত্রলীগের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করে। মৃত রোমান (২৩) পৌর এলাকার বামনহাটা মধ্যপাড়ার খন্দকার কামাল হোসেনের ছেলে এবং ভূঞাপুর শহর ছাত্রলীগের ৫ নং ওয়ার্ডের সহ-সভাপতি। পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা।

বুধবার (১২ আগস্ট) সকালে থানা পুলিশ উপজেলার বামনহাটা এলাকা থেকে রোমানের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় পৌরসভার কাউন্সিলর আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতের কোন এক সময়ে গলায় ধারালো একটি ছুরি দিয়ে রোমান আত্মহত্যার চেষ্টা করে। এসময় রোমানের গ্যাঙড়ানোর শব্দ শুনে তার বাবা-মা দরজা ভেঙে রুমে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে পথে সে মারা যায়।

ভূঞাপুর থানার ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী জানান, সংবাদ পেয়ে তার বাড়ি থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া যায়। স্থানীয়রা বলছে রোমান মানুসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল। চিরকুটে লেখাছিল, শয়তান আমাকে বাঁচতে দিলনা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি