০৬:৫৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে ইলেকট্রনিক্স এন্ড প্রিন্ট মিডিয়া এসোসিয়েনের কার্যালয় উদ্বোধন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে হয়ে গেলো ইলেকট্রনিক্স এন্ড প্রিন্ট মিডিয়া এসোসিয়েন (ই.পা.ধ) এর কার্যালয়ের উদ্বোধন। ধনবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ২য় তলায় সোমবার বিকালে প্রধান অতিথি হিসাবে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যালয়ের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেন, ধনবাড়ী আমাদের প্রাণের ভূমি। আমরা সকলেই ধনবাড়ীর সন্তান। তাই আমাদের সকলের দায়িত্ব সকল দিক থেকে ধনবাড়ীকে এগিয়ে নিয়ে যাওয়া। আর এই মহান দায়িত্বটি পালন করতে হবে মিডিয়াকর্মীরা। সুন্দর নির্ভুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মধ্য দিয়ে আমাদের প্রিয় ধনবাড়ীকে উপস্থাপন করতে হবে জাতির সামনে। আজকে ধনবাড়ীর সকল মিডিয়াকর্মীদের এক জায়গায় দেখতে পেরে আমার ভালো লাগছে।

সংগনের সভাপতি রবিউল আলম সাহীনের সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী পৌর মেয়র মঞ্জুরুল ইসলাম তপন, মহিলা ভাইস চেয়ারম্যান জেব উন নাহার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, ধনবাড়ী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, মুশুদ্দি রিজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দাশ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনে সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন একাত্তুর টেলিভিশনের সিনিয়র ম্যানেজার আব্দুর রুউফ সংগ্রম। এছাড়াও অনলাইনে সংযুক্ত ছিলেন, মিডিয়া ব্যাক্তিত্ব খন্দকার আলমগীর, এটিএন বাংলার ভাইস চেয়ারম্যান মোকাদ্দেম বাবু, দ্যা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সিনিয়র সাব এডিটর আবু মো. মাসানী, মিডিয়া ব্যাক্তিত্ব সৈয়দ আপন আহসান, কবি ও সাংবদিক চপল মাহমুদ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি