১১:২০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে দুই লাখ ৭৭ হাজার ৫০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বাসাইল উপজেলার কাশিল বটতলা গ্রামের রবি মিয়ার ছেলে আকাশ মাহমুদ হারেজ (৩০), কাশিল পশ্চিমপাড়া গ্রামের মৃত আজমত খা’র ছেলে আয়নাল খান (৩৫) ও নাকাছিম গ্রামের বানিজ মিয়ার ছেলে রায়হান মিয়া(২০) ।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান, গোপন সূত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাতে সদর উপজেলার করটিয়া পূর্বপাড়ায় অভিযান চালায়। সেখানে জনৈক সোনা মিয়ার বাসার দ্বিতীয় তলা থেকে ভাড়াটিয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই লাখ ৭৭ হাজার ৫০০ টাকা জাল টাকা (সবগুলোই পাঁচশত টাকার নোট), জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, প্রিন্টার, ইস্ত্রি, পেপার কাটারসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, কোরবানীর পশুর হাটে চালানোর জন্য তারা জাল টাকার নোট তৈরি করছিল।

পরে বুধবার রাতে গোয়েন্দা পুলিশের উপপরিদশক মোঃ নুরুজ্জামান বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় এদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে বৃহস্পতিবার টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি