০২:২৫ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে সময় ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৭ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের বাদুরিয়া গ্রামে শতাধিক দুস্থ্য পরিবারের মাঝে রোববার সময় ফাউন্ডেশন ঈদ সামগ্রী বিতরণ করেছে। বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ৫ কেজি চাউল, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি ও ১ প্যাকেট গুড়া দুধ। 

ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকসুদুল হাসান মাসুদ, আল-আমিন, সময় ফাউন্ডেশনের উপদেষ্টা জাহিদ হাসান সুমন, ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা বকল, সংবাদ ও মানবাধিকার কর্মী মো. ইউনুস, হাফিজুর রহসান, নূর-নবী শেখ, সমাজ সেবক দুলাল সরকার, ফারহানা সুপ্তা, শাহনাজ পারভিন সেতু, শরীফ ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
  
ঈদ সামগ্রী নিতে আসা মো. মুকুল হোসেন, আ. বারেক ও মোছাঃ স্বাপ্না বেগম জানান, আমরা খুবই অভাবে ছিলাম। ঈদের সামনে আমাদের যে ঈদ সামগ্র পেয়ে আমাদের অনেক উপকার হলো।

এ ব্যাপারে সময় ফাউন্ডেশের উপদেষ্টা জাহিদ হাসান সুমন বলেন, সময় ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের কাজ হলো বিভিন্ন উন্নয়নমূলক ও দুস্থ্য পরিবারগুলোকে সাহায্য সহযোগিতা করা। এরই ধারাবাহিতকায় আজ দুস্থ্য পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হলো।

কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকসুদুল হাসান মাসুদ জানান, কৃষিমন্ত্রীর ব্যক্তিগত পক্ষ থেকে সময় ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। কৃষিমন্ত্রী সব সময় দুস্থ্য মানুষের পাশে আছেন ও থাকবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি