০৮:৪১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে কৃষকের মধ্যে ৪টি ধান কাটার যন্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকের মধ্যে ৩টি কম্বাইন হারভেষ্টার ও ১ টি রিপার যন্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলার ১৫শ কৃষকের মধ্যে ৮ প্রকারের সবজি বীজ বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ধান কাটা ও মারায়ের কৃষিযন্ত্র ও সবজি বীজ বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি। 

উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, কৃষি কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ।  

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অধীনে ভর্তূকীর আওতায় কৃষি শ্রমিক সংকট মোকাবিলায় সরকার এ  উপজেলা কৃষকদের মধ্যে ৩ টি কম্বাইন হারভেষ্টার, ১ টি রিপার যন্ত্র বিতরণ করা হয়। বড় কম্বাইন হারভেষ্টারটিতে ১৪ লাখ , ছোট ২ টিতে ৬ লাখ আর একটি রিপার যন্ত্রে ৯ লাখ টাকা ভর্তুকী দেয়া হয়েছে। 

এছাড়া উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি অফিসের অর্থায়নে এ উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫শ কৃষকের মধ্যে ৮ প্রকারের সবজী বীজ বিতরণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি