০১:৫২ এএম | টাঙ্গাইল, রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পেটের তাগিদে কারখানার পথে শ্রমিকেরা

ডেস্ক রিপোর্ট | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৭ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ, চলছে সাধারণ ছুটি। তারপরও খুলেছে কারখানা। ফলে পোশাক কারখানার শ্রমিকেরা পেটের তাগিদে চাকরি বাঁচাতে কর্মস্থলে যাচ্ছেন। তাদের মধ্যে অনেকে রিকশা, ব্যাটারিচালিত বা সিএনজিচালিত অটোরিকশায় করে; আবার অনেকে পায়ে হেঁটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছেন। খবর প্রথম আলো অনলাইন।

গতকাল রোববার মহাসড়কে কারখানা শ্রমিকদের যাতায়াতের এই দৃশ্য দেখা গেছে। কারখানা খোলার খবরে শনিবার থেকেই শ্রমিকেরা কর্মস্থলের দিকে ছুটতে শুরু করেন। গতকাল রোববার সকাল থেকেও শ্রমিকেরা ছিলেন ঢাকামুখী। গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প উপায়ে বাড়তি ভাড়ায় চলাচল করছেন তাঁরা।

গতকাল দুপুরে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে কথা হয় রিকশাচালক ইদ্রিছ মিয়ার সঙ্গে। তিনি বলেন, প্রচুরসংখ্যক শ্রমিক ঢাকার দিকে যাচ্ছেন। এর মধ্যে গাজীপুরের চন্দ্রা, কোনাবাড়িমুখী শ্রমিক বেশি। তাঁরা কিছু দূর হেঁটে চলছেন, আবার কিছুটা পথ রিকশায় পাড়ি দিচ্ছেন। বাড়তি ভাড়া দিতেও তাঁরা দ্বিধা করছেন না। তিনি বলেন, 'মির্জাপুর থেকে চন্দ্রা পর্যন্ত বাসে স্বাভাবিক সময়ে ২০ টাকা ভাড়া। আমরা তো কোনো সময়ই যাইতাম না। অহন বাস ন্যাই। কয়দিন ৫০ থিক্যা ৮০ ট্যাকায় গেছি। অহন দেড়শ ট্যাকাতেও তাঁরা না করে না।'

এদিকে গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজে মাথায় কাগজ দিয়ে শ্রমিকদের পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। বিকেল পৌনে পাঁচটার দিকে বাইপাসের বাওয়ার কুমারজানী এলাকায় কথা হয় সিরাজগঞ্জের কাজীপুর থেকে চন্দ্রাগামী দুই শ্রমিকের সঙ্গে। দুজনই স্ট্যান্ডার্ড গ্রুপের একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। তাদের একজন রায়হান মিয়া বলেন, সিরাজগঞ্জ থেকে মির্জাপুর পর্যন্ত অটোরিকশা আর পায়ে হেঁটে এসেছেন। খরচ হয়েছে ৩৫০ টাকা। আর টাকা নেই। এ জন্য বাকি পথটুকু হেঁটে যাবেন। অপর শ্রমিক শহিদুল ইসলাম বলেন, 'হুনছি ফ্যাক্টরি খুলছে। হেইজন্য প্যাটের দায়েই যাইত্যাছি।'

মির্জাপুর ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বলেন, 'শ্রমিকদের খুব কষ্ট। বাস চলাচল বন্ধ। এরই মধ্যে কারখানা খোলার খবরে শ্রমিকেরা হেঁটে রওনা হয়েছেন। তাদের বুঝিয়ে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে হাঁটতে বলা হচ্ছে। এখন আল্লাহ সবাইকে সুস্থ রাখলেই ভালো।'

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি