১০:০০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রতি ঘন্টায় ৫ জনের মৃত্যু

বাংলাদেশে প্রায় দুই কোটি লোক কিডনি রোগে আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬ | | ১৮৪৪
, টাঙ্গাইল :

বাংলাদেশে প্রায় দুই কোটি লোক কোন না কোন কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রতি ঘন্টায় ৫ জন লোক মৃত্যবরণ করে থাকে। সাধারনত ৭৫ ভাগ কিডনি নষ্ট হওয়ার আগে বুঝতেই পারেনা যে সে ঘাতক ব্যাধিতে আক্রান্ত।

শুক্রবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে ‘কিডনি রোগ ভয়াবহ কিন্ত প্রতিরোধযোগ্য’ শীর্ষক আলোচনা সভায় কিডনি বিশেষজ্ঞরা এ তথ্য তুলে ধরেন।

এ সময় তারা বলেন, প্রায় ৭০ থেকে ৮০ ভাগ কিডনি নষ্ট না হওয়া পর্যন্ত এ রোগের কোন লক্ষন প্রকাশ পায়না। যে কারনে এ রোগকে বলা হয় নিরব ঘাতক। চিকিৎসা করে নয় বরং প্রতিরোধ করেই এ রোগের প্রাদুর্ভাব প্রশমন সম্বব সচেতনার মাধ্যমে।

কিডনি অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে।

এতে কিডনি রোগের ভয়াবহতা ও চিকিৎসার বিষয়ে সচিত্র প্রতিবেদন ও পরিসংখ্যান তুলে ধরেন ক্যাম্পসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এমএ সামাদ।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মনোয়ারা বেগম, বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন, পুলিশ সুপার মাহবুব আলম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

টাঙ্গাইলে গত শনিবার আনুষ্ঠানিকভাবে ক্যাম্পস কিডনি সপ্তাহ উদ্বোধন করা হয়।

সপ্তাহব্যাপী এ আয়োজনে দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রায় ১৫শ’ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি