০১:০৬ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে একজন করোনায় আক্রান্ত, আতঙ্কিত এলাকাবাসী  

মো. ইউনুস আলী | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৩ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি পুরুষ, তার বয়স ৩০ বছর। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। 

এলাকাবাসী জানান, আক্রান্ত ব্যক্তি করোনা শনাক্ত হওয়ার আগে যেহেতু এলাকায় ঘুরাফেরা করেছে এজন্য তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

জানা যায়, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি গাজীপুর থেকে বাড়ীতে এসে এদিক সেদিক ঘুরাফেরা করেছেন। খবর পেয়ে প্রশাসন ওই বাড়ীকে লকডাউন করেন এবং ১১ এপ্রিল তার রক্তের নমুনা সংগ্রহ করে আইপিএইচ এ পাঠান। সোমাবার হাতে ফলাফল পেয়ে ওই ব্যক্তির করোনায় আক্রান্ত হওয়ার বিষটি নিশ্চিত হন উপজেলা স্বাস্থ্য বিভাগ। তিনি গাজীপুরের একটি গার্মেন্টসে কাজ করতেন।

এ ব্যাপারে মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রুবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রোববার (১২ এপ্রিল) পর্যন্ত মোট ২৮ জনের রক্তের নমুনা সংগ্রহ করে ইনস্টিটিউট অব পাবলিক হেল্থ (আইপিএইচ) এ পাঠানো হয়। এর মধ্যে ওই ব্যক্তির ফলাফল পজেটিভ পাওয়া যায় এবং বাকী ২৭ জনের ফলাফল নেগেটিভ। 

তিনি আরো জানান, গতকাল সোমবার ফলাফল জানার সাথে-সাথে আক্রান্ত ওই ব্যক্তিকে বাড়ী থেকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট মধুুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে আইসোলেশনে রাখা হয়েছে।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা জানান, আক্রান্ত ওই ব্যক্তিকে সোমবার দুপুরে এ্যাম্বুলেন্স পাঠিয়ে তার বাড়ী থেকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ীসহ পার্শ্ববর্তী আরো ৫টি বাড়ী লকডাউন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি