০৬:০০ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কর্মহীনদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য ও নিরাপত্তা কিট বিতরন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাস আতঙ্কের কারণে কর্মহীন হয়ে পড়া লোকজনের মধ্যে খাদ্য ও নিরাপত্তা কিট বিতরণ করেছেন টাঙ্গাইলে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। 

শুক্রবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক কর্মহীন দরিদ্র লোকজনের মধ্যে ১০ কেজি চাল, এক কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি পিঁয়াজ বিতরণ করেন তিনি। এছাড়াও বেশ কিছু মাস্ক, সাবান ও হ্যান্ড গøাভস বিতরণ করা হয়। 

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী করোনা ভাইরাসের কারনে জেলার কর্মহীন কোন মানুষ যেন না খেয়ে থাকে, সে লক্ষে কর্মহীন লোকজনের মধ্যে বিতরণের জন্যে জেলার ১২টি উপজেলায় ২০ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কর্মহীন লোকজনের ঘরে ঘরে খাদ্য ও অর্থ সহায়তা পৌছে দেওয়া হবে। 

তিনি জানান, হাসপাতাল, ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজার ছাড়া জেলার সকল কিছু বন্ধ রয়েছে। করোনা ভাইরাসের বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ করে জনগনকে সচেতন করা হয়েছে। এই কাজে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থেকে সহযোগিতা করছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি