০৬:৪৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনাভাইরাস নিয়ে সচেতনতায় ব্যতিক্রম উদ্যোগ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২২ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাস নিয়ে সচেতনতায় ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের ধনবাড়ী থানা পুলিশ। থানায় প্রবেশের মুখে বসানো হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। সেখানে দায়িত্বে রয়েছেন পুলিশের একজন কনস্টেবল। থানায় আসা ব্যক্তিদের হাত ধোয়ার পর ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছেন তিনি।

রোববার (২২ মার্চ) থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। বিকালে থানা চত্বরে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। স্থানীয় ডেকোরেটর থেকে সংগ্রহ করে বসানো হয়েছে অস্থায়ী বেসিন। যারা থানায় পুলিশের কাছে সেবা নিতে আসছেন তাদের সাবান দিয়ে হাত ধোয়ার পর ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।

ধনবাড়ী বাজারের কম্পিউটার ব্যবসায়ী শাহাদৎ হোসেন জগলু বলেন, এটা একটা প্রশাসনের ভালো উদ্যোগ। তাদের দেখে সবাই আরো সচেতন হবে। থানা-পুলিশের এমন উদ্যোগ আগতদের আরও সচেতন করে তুলবে।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া বলেন, প্রতিদিনই পুলিশের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে স্থানীয় ব্যক্তিরা থানায় আসেন। করোনাভাইরাস নিয়ে সচেতনতায় তাঁরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো এমন কার্যক্রম শুরু করেছেন। এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি