০৮:৩৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে ৩ জন মুক্তিযোদ্ধার স্মরণসভা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে সদ্য প্রয়াত তিন মুক্তিযোদ্ধার স্মরণে শোক সভা করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল।

বুধবার (১১ মার্চ) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয় স্মরণসভা। গত ফেব্রুয়ারি মাসে তিনজন মুক্তিযোদ্ধা একে একে প্রয়াত হয়েছেন। ৬ ফেব্রুয়ারি পেরিআটা গ্রামের মুক্তিযোদ্ধা হোসেন আলী, ১৩ ফেব্রুয়ারি পৌর এলাকার খাসপাড়ার আবদুর রশীদ এবং ২১ ফেব্রুয়ারি মুশুদ্দি গ্রামের বন্দে আলী বার্ধক্যজনিত রোগে মৃত্যু বরণ করেছেন। 

তাঁদের স্মরণে সংসদ শোকসভা করে তাঁদের বিদ্রোহী আত্মার শান্তি কামনায় দোয়া এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

স্মরণ সভায় দায়িত্বপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকার সভাপতিত্ব বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু, সাবেক ডেপুটি কমান্ডার সালাউদ্দিন টুকু প্রমুখ। এসময় প্রয়াত ওই তিনজন মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য ছাড়াও সহযোদ্ধা মুক্তিযোদ্ধা ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি