০৮:৫১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় মো.রোমেজ উদ্দিন (৪২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার মহানন্দপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রোমেজ উদ্দিন সখীপুর বাজার বণিক বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফাহিম সুপার মার্কেটের সাবিদ গার্মেন্টেস এন্ড প্যান্ট হাউজের মালিক। 

এছাড়াও তিনি বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন। সে বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের মৃত মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকায় বসবাস করতেন। 

জানা যায়,সোমবার সকালে সখীপুর থেকে কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি যাওয়ার পথে মহানন্দপুর বাজারের দক্ষিণ পাশের বাইদে ট্রাফি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শামীমা আহমেদ জানান, হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।  

এ প্রসঙ্গে সখীপুর থানার ওসি(তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি