০৭:০৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে মুক্তিযোদ্ধার ছেলের দু’টি কিডনীই নষ্ট, সাহায্যের আবেদন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের মুক্তিযোদ্ধা লাল মিয়ার ছেলে ফল ব্যবসায়ী সোহেল রানা (৩৭) এর দুইটি কিডনীই নষ্ট হয়েছে। এতে তাঁর পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। 

মুক্তিযোদ্ধা লাল মিয়া জানান, প্রায় এক বছর আগে সোহেল রানা হঠাৎ অসুস্থ হয়। পরে তাকে হাসপাতালে পরীক্ষা করানো হয়। এতে তাঁর কিডনীতে সমস্যা ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে ওষুধ খায়। কিন্তু সুস্থ না হওয়াতে ঢাকার পপুলার ডায়াগনেষ্টিক সেন্টারে পরীক্ষা করলে তাঁর দু’টি কিডনীই নষ্ট হয়েছে বলে জানতে পারে। 

চিকিৎসক তাঁর একটি কিডনী প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে শরীরে প্রতি সপ্তাহে একবার ডায়ালাইসিস করাতে বলেছেন। কিডনী প্রতিস্থাপনে প্রায় ১০ লাখ টাকা দরকার। আর ডায়ালাইসিস করতে প্রতি সপ্তাহে প্রায় ৫ হাজার টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করা দরিদ্র ওই মুক্তিযোদ্ধার পক্ষে সম্ভব নয়। এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ সমাজের হৃদয়বান ব্যাক্তিবর্গের কাছে সাহায্যের আবেদন করেছেন। 

সাহায্য পাঠানোর ঠিকানা : হিসাব নম্বর ৬০১৭০২৬০০০৭৬৭, সোনালী ব্যাংক লিমিটেড, মির্জাপুর শাখা, টাঙ্গাইল। বিকাশ নম্বর : ০১৮১৮৬৪৮৮৬৩ ।  

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি