০১:৫২ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রাক্তন বৃটিশ সৈনিকের জীবিত স্ত্রীদের মাঝে কম্বল বিতরন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের ব্যবস্থাপনায় এবং রয়েল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লীগ (আরসিইএল) এর অর্থায়নে প্রাক্তন বৃটিশ সৈনিক ও মৃত বৃটিশ সৈনিকের জীবিত বিধবা স্ত্রীগনকে কম্বল বিতরন করা হয়েছে।

রবিবার (২৬জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরে ছোট কালিবাড়ী রোডস্থ জেলা সশস্ত্র বাহিনী বোর্ড কার্যালয়ে কম্বল বিতরনের আয়োজন করা হয়।

এতে ১৫জনকে একটি করে কম্বল দেয়া হয়। সুবিধা ভোগীরা হলেন, ১জন জীবিত প্রাক্তন বৃটিশ সৈনিক এবং ১৪ জন প্রাক্তন বৃটিশ সৈনিকের জীবিত বিধবা স্ত্রী।

কম্বল বিতরন করেন টাঙ্গাইল জেলা সশস্ত্র বাহিনী বোর্ড এর সচিব মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইউডিএ মাহবুবা রহমান, এলডিএ মো. আশরাফুল আলম প্রমুখ।

উল্লেখ্য, ১৯৪৭ সালের আগে উপরোক্ত সৈনিক ও জীবিত বিধবা গনের স্বামীরা বৃটিশ সরকারের অধিনে সততার সহিত সৈনিকের চাকরী করতেন। এর প্রতিদান হিসেবে সশস্ত্র বাহিনী বোর্ড টাঙ্গাইল, রয়েল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লীগ (আরসিইএল) এর অর্থায়নে কম্বল বিতরন করেছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি