০৯:২৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রবাসী ভাসানী অনুসারীদের মওলানা ভাসানীর মাজার পরিদর্শন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ান প্রবাসী ভাসানী অনুসারীরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার পরিদর্শন করেছেন।

বুধবার বিকাল ৩টায় তারা মাজারস্থলে পৌছান।

এসময় তারা ঐতিহাসিক দরবার হল, কাগমারী সম্মেলনের ফলক, মওলানা ভাসানী জাদুঘর, শাহ নাসির উদ্দিন বোগদাদী এতিমখানা, মুসাফির খানাসহ মওলানা ভাসানী কর্তৃক প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় মওলানা আব্দুল খান ভাসানীর ঘনিষ্ট সহোচর বিশিষ্ট কবি বুলবুল খান মাহবুব ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাসানী স্টাডিজ-এর কোর্স টিচার সৈয়দ ইরফানুল বারী প্রবাসীসের মাঝে মওলানা ভাসানীর ব্যক্তিজীবন ও রাজনৈতিক জীবনের ইতিহাস আলোচনা করেন।

এসময় অস্ট্রেলিয়ান প্রবাসী ড. আনিসুর রহমান, আমেরিকান প্রবাসী মোহাম্মদ হোসেন খান ও কাজী ফৌজিয়া, মাভাবিপ্রবি ভাসানী পরিষদের কার্যকরী সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, সভাপতি ড. ইকবাল বাহার বিদ্যুৎ, সাধারন সম্পাদক আজাদ খান ভাসানীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি