০৫:৩৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিকদের ওপর হামলা

এলেঙ্গা প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর জুয়াড়ি সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে এলেঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচী পালন করা হয়।

প্রতিবাদসভায় অংশগ্রহণ করে বক্তারা জানান, জুয়ার মুলহোতা ফজল মন্ডলসহ তার সহযোগিদের গ্রেফতার করে আইনের আওতায় এনের শাস্তির ব্যবস্থা না করলে আগামী ২৪ঘন্টার পর কঠোর কর্মসূচী নেয়া হবে। থানা পুলিশ জুয়াড়ুদের গ্রেফতারে কোন উদ্যোগ নিচ্ছে না। 

এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতীর বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সরকারি শামছুল হক কলেজের উপাধ্যক্ষ মো. নয়া মিয়া, এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বাবর আলী তালুকদার, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শাহআলম মোল্লা, এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর বরকত আলী, এলেঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন প্রমুখ। 

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, বার্তাটোয়েন্টিফোর.কম ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়। 

এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়। এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়ু প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ুর বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি