০৫:৫৫ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুজিব বর্ষ উপলক্ষে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বর সাজছে নতুন সাজে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু উপলক্ষে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বর অপূর্ব সাজে সাজানো হচ্ছে। 

ইতিমধ্যেই বঙ্গবন্ধু এবং সে সময়ের বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তার বিরল ছবি সম্বিলিত প্ল্যাকার্ড উপজেলা পরিষদের প্রবেশ মুখের দুই পাশে দিয়ে মুক্তির মঞ্চ পর্যন্ত টাঙ্গানো হয়েছে। এছাড়া এসব এই প্ল্যাকার্ড ঢাকা-টাঙ্গাইল সড়কের বাইমহাটি রেজিস্ট্রি অফিস থেকে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত টাঙ্গানো হয়েছে। সেসব বিরল ছবি পথচারী ও উপজেলা পরিষদ চত্বরে নানা কাজে আসা বিভিন্ন বয়সী মানুষ দাঁড়িয়ে প্রত্যক্ষ করছেন। 

এছাড়া উপজেলা পরিষদ ভবন আলোকসজ্জার ব্যবস্থার করা হয়েছে। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ক্ষণ গণনার উদ্বোধনের পরপর মির্জাপুরেও নানা কর্মসূচী শুরু হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হোসেন জানিয়েছেন। 

এদিকে মুজিব বর্ষ উপলক্ষে মির্জাপুর প্রেসক্লাবের পক্ষ থেকেও একাধিক কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন জানিয়েছেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি