০৩:০৯ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে এলেঙ্গা প্রেসক্লাব কার্যালয়ের হল রুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা  বিএনপির যুগ্ম আহ্বায়ক আলম তালুকদার, মহিলা দলের আহ্বায়ক রহিমা আক্তার, যুবদলের আহ্বায়ক শামীম আল-মামুন মুকুল প্রমুখ। এসময় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বয়ক মেহেদি হাসান রাজন, সদস্য সচিব নুরুল ইসলাম, কালিহাতী পৌর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ, এলেঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব রকিব মোল্লা রকিসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি