০২:৩২ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কুমুদিনী সরকারি কলেজে বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। 

সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বিএনসিসি- এর কুচকাওয়াজ, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও র‌্যালী করা হয়।  এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

দুপুরে আলোচনা সভায়  বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রাণেশ রঞ্জন রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজী, বীর মুক্তিযোদ্ধা খন্দকার জাহিদ মাহমুদ এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা খান।  অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন সমাজ কর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. আতাউর রহমান, ইতিহাস বিভাগের প্রভাষক সোহল রানা খান ।  শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের ছাত্রী হূমায়রা। 

আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক আবু রাসেল সায়েম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি