০৬:৫৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন-স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় জড়িত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। 

মঙ্গলবার দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। 

এতে স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির লোকজন অংশগ্রহন করেন।

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি ইউনুস তালুকদার, সাধারণ সম্পাদক মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মথিকুল রহমান ফরিদ, আনোয়ার হোসেন বাদল, বাছেদ মিয়া, মাহমুদুর রহমান খান বিপ্লব, সাজ্জাদ খোশনবীশ, মো. রাশেদ খান মেনন (রাসেল), মো. আহ আলম, মো. রুবেল আনছারি, মো. নাসির উদ্দিন, মো. হাবিব খান, ইকবাল চৌধুরী, বিভাস কৃষ্ণ চৌধুরী, জহিরুল, জিয়াদ সিদ্দিক, মো. মামুন খান, মো. মাসুদ পারভেজ, অলিদ হাসান শাকিল, শাহাদত হোসেন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়ার মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় জড়িত চিকিৎসক শহীদুল্লাহ কায়সারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রতিবাদ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ, টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভার মহেলা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মো. শাজাহান ভূঁইয়া তার কোমর ও পায়ের জয়েণ্টের হাড় ফেঁটে যাওয়ায় গত ১৭ নভেম্বর চিকিৎসা নিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন। ২১ নভেম্বর সকালে হাসপাতালের অর্থোপেডিক সার্জারী বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ কায়সার ভিজিট করতে এসে রোগীর ফাইল দেখেন। ফাইলে রাখা বীরমুক্তিযোদ্ধা মো. শাজাহান ভূঁইয়ার ‘মুক্তিযোদ্ধা সনদ’ দেখে ক্ষিপ্ত হয়ে বলেন, ‘এই সনদ কী রোগীর চিকিৎসা করবে, না ডাক্তার করবে?’- এ কথা বলেই তিনি সনদটি ছিঁড়ে ফেলে দেন। ডাক্তারের এহেন আচরণে আশপাশের লোকজন হতভম্ভ হয়ে পড়েন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি