০৪:২০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে প্রগতি লেখক সংঘের সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত   

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

‘সাহিত্য আনুক মানবমুক্তি’ এই স্লোগান সামনে নিয়ে টাঙ্গাইলে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

২৯ নভেম্বর শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা শাখা টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে। 

সাহিত্য সম্মেলন উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি। 

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শফিউদ্দিন তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. গোলাম কিবরিয়া পিনু, সাধারণ সম্পাদক দীপংকর গৌতম, সম্পাদক ম-লীর সদস্য মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য সিদ্দিক আহমদ, সদস্য দীনবন্ধু দাস, সদস্য অধ্যাপক নাজির হোসেন, লেখক সংঘের জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ওয়াহেদুজ্জামান মতি, জেলা শাখার সদস্য সেকান্দার হায়াত, জুলফিকার হায়দার, প্রগতি লেখক সংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন হিমু প্রমুখ।  

উদ্বোধন অধিবেশন শেষে ‘প্রগতি লেখক সংঘ এবং লেখকের দায়বদ্ধতা’ এবং ‘কী লিখি, কেন লিখি, কী লিখবো এবং লেখকের স্বাধীনতা’ শীর্ষক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গোলাম কিবরিয়া পিনু, দীপংকর গৌতম, দেবাশীষ দেব, তরুণ ইউসুফ, আলী রেজা, সুব্রত দত্ত, দীপক পাল প্রমুখ আলোচনায় অংশ নেন। 

এছাড়াও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে স্থানীয় কবিরা অংশগ্রহণ করেন। শেষে টাঙ্গাইল উদীচী শিল্পী গোষ্ঠির শিল্পীরা সঙ্গীত পরিবেশন  করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি