০৫:৪৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কলেজ ছাত্রী ধর্ষিত ঘটনা অবগত থাকলে প্রতিবেদন দিতামনা

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে কলেজ ছাত্রীকে দেহ ব্যবসায়ী বানালেন ইউপি চেয়ারম্যান সংক্রান্ত প্রকাশিত সংবাদের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি ও ষড়যন্ত্রের শিকার হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি। 

বুধবার (২০ নভেম্বর) সকালে নাগরপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যান মতিউর রহমান।  তিনি বলেন আমি পর পর তিনবার ইউপি সদস্য ও বর্তমানে নির্বাচিত চেয়ারম্যান।  আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কলেজ ছাত্রী ধর্ষিত হওয়ার ঘটনা আমি জানতাম না।  এমনকি আদালতে ধর্ষন মামলা আছে জানলেও ঐ নোটিশ আমি পাঠাতাম না। 

তিনি বলেন, প্রকৃত ঘটনা এই যে ধুবড়িয়া গ্রামের সাবেক দুই ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রঙ্গু, শফিকুর রহমান শাকিল ও ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহাবুল আলম দুলাল এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিগণ দফায় দফায় সভা করে সিদ্বান্ত নেন ঐ কলেজ ছাত্রী ও তার বাবা মা জনৈক আইনজীবি শাহিনের বাড়িতে থেকে অনৈতিক কার্যকলাপ করে আসছে।  এজন্য তাদেরকে ঐ বাড়িতে রাখা যাবে না। 

একারনে ঐ দুই চেয়ারম্যানসহ এলাকাবাসী আমাকে তাদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিতে চাপ সৃষ্টি করে। এলাকাবাসীর চাপের কারনে আমি ঐ নোটিশ প্রদান করি। নোটিশে ভাষাগত ভুলের জন্য আমি প্রশাসন ও সর্বসাধারনের কাছে ক্ষমা প্রার্থী।  একই সঙ্গে ধর্ষিত কলেজ ছাত্রী যেন ন্যায় বিচার পায় তার জোর দাবি জানাচ্ছি।  এ সময় আরও উপস্থিত ছিলেন, ধুবড়িয়া ইউপি সদস্য মো. স্বপন মিয়া, মো. আব্দুল কাদের, কাজী আবুল কালাম আজাদ, মো. তৌহিদুর রহমান আরজ, মো.ইয়াকুব হোসেন প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি