১০:১৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে প্রথম আলো পত্রিকা বর্জনের ঘোষনা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৭ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে ঘাটাইলে প্রথম আলো পত্রিকা বর্জনের ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা সমর্থিত আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। 

রোববার বিকেলে পৌনে ৫টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে উপজেলা ট্রাক মালিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন। গত ১৪ নভেম্বর প্রথম আলো পত্রিকায় ’টাঙ্গাইলে আবার আমানুর আতঙ্ক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 

বক্তরা প্রকাশিত সংবাদটিকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান। সংবাদটি ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আওয়ামীলীগের জনপ্রিয় নেতাদের বিতর্কিত করে ঘায়েল করার অপচেষ্টা বলে দাবি করেন তারা। 

মানববন্ধে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান উপস্থিত সকল নেতাকর্মীদের প্রথম আলো পত্রিকা বর্জন করতে বলেন। পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিমূলরক সংবাদ প্রকাশ করায় প্রথম আলো পত্রিকার প্রতিবেদকের শাস্তি দাবি করেন। 

মানববন্ধনে ও সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, আনেহল ইউপি চেয়ারম্যান তালুকদার, ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগ নেতা সুমন খান বাবু প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি