১২:২৮ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে চাঁদাবাজী মামলায় দুই যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে চাঁদাবাজীর মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের খান গার্মেন্টেসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো গোড়াই রনারচালা গ্রামের মোকছেদ ভুঁইয়ার ছেলে করিব ভুঁইয়া (৩৫) ও গোড়াই দক্ষিন নাজিরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫)। 

গোড়াই হলিদ্রচালা গ্রামের সবুজ হায়দারের দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

মামলার বিবরণে জানা গেছে, ২৩ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে গোড়াই শিল্পাঞ্চলের ক্যাডেট কলেজ সংলগ্ন খন্দকার মটরসে গ্রেপ্তারকৃত ওই দুইজনসহ গোড়াই রনার চালা গ্রামের সালাউদ্দিন ভুঁইয়া (৪৫), বিল্লাল ভূইয়া (৪২)সহ আরও ৫/৭ লোহার রড়, কাঠের রোলসহ দেশীয় অস্ত্রসহ অবৈধভাবে প্রবেশ করে ৫লক্ষ টাকা চাঁদা দাবি করে। 

এ সময় খন্দকার মটরসের ম্যানেজার মো. সবুজ হায়দার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা দোকান মালিকসহ ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। 

এক পর্যায়ে তারা তাদের হাতে থাকা লোহার রড়, কাঠের রোল দিয়ে ম্যানেজর সবুজ হায়দারকে মারপিট করে আহত করে। এ সময় অফিসের ক্যাশ বাক্সে থাকা নগদ ৫০ হাজার টাকা সন্ত্রাসীরা ছিনিয়ে নেয়। 

পরে ম্যানেজারের আর্তচিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। 

এ ঘটনায় খন্দকার মটরসের ম্যানেরজার সবুজ হায়দার বাদী হয়ে ৪ নভেম্বর গ্রেপ্তারকৃত দুইজনসহ চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৭জনকে আসামী করে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪২/৪৪৮/৩২৩/৩০৭/৩৮৫/৫০৬ ও ১০৯ ধারায় একটি মামলা দায়ের করে। 

আদালত মামলাটি মির্জাপুর থানার অফিসার ইনজার্চকে এফআইআর নেয়ার নির্দেশ দিলে পুলিশ ওই দুইজনকে গ্রেপ্তার করে। 

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, অন্য আসামীদের ধরতে অভিযান অব্যহত রয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি