১১:২৪ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬ | | ১৬৮৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়ায় মন্দিরের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার সাহার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইলিয়াস আলী, তৌফিকুর রহমান তালুকদার রাজীব প্রমুখ।

মন্দির কমিটির সভাপতি শ্রী লক্ষন চন্দ্র সাহা জানান, গত প্রায় দেড়যুগ আগে সাড়ে ৩৪ শতাংস জমি নিয়ে তারমধ্যে ২০ শতাংস জমির ওপর রাধাগোবিন্দ মন্দিরের নির্মাণ কাজ শুরু করা হয়। গ্রামবাসীসহ এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় মন্দিরের নির্মাণ কাজ আজ শেষ হলো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি