০৯:৩৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুঞাপু‌রে দায়সারাভা‌বে খাদ্য দিবস পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৬ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে দায়সারাভাবে পালন করা হয়েছে বিশ্ব খাদ্য দিবস।

উপজেলা কৃ‌ষি অ‌ফি‌সের এমন কর্মকান্ডের ছ‌বি সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে বইছে আলোচনা সমালোচনার ঝড়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দিবসটি যথাযথ ভাবে পালনের দায়িত্ব দেয়া হয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে। এলক্ষ্যে বুধবার সকাল ১১টার দিকে কৃষি অফিসের সামনের বারান্দা থেকে লোক দেখা‌নো কয়েকজনকে নিয়ে একটি র‌্যালী বের করা হয়। 

প‌রে র‌্যালীটি পাঁচগজ অডিটোরিয়াম হলের সামনে গিয়ে শেষ করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে কয়েকজন কৃষি অফিসের কর্মচারী ও একজন কৃষক লীগ নেতার উপস্থিতে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন। অনুষ্ঠা‌নে ইউএনও তার বক্তব্য উপস্থাপন করার সবটুকো সময় খাওয়া-দাওয়ায় ব্যস্ত সময় পার করে কৃ‌ষি কর্মকর্তারা।

পরে খাবার ও র‌্যালীর ছ‌বি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়।

উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান জানান, এ প্রোগামটি খাদ্য অ‌ফি‌সের কর্মকর্তাদের। কিন্তু বিশ্ব খাদ্য দিবস পালনের করার জন্য কৃষি মন্ত্রণালয়ের চিঠিতে উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তর উদ্যোগে আয়োজন করা হয়। নিরাপদ খাদ্য অধিদপ্তর কোনো বাজেট দেয়নি। অনুষ্ঠা‌নে যা খরচ হ‌য়ে‌ছে সেটি কৃষি অফিসের তহবিল থেকে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন বলেন, কৃষি কর্মকতাকে বলা হয়েছিলো প্রতিটি দপ্তরের কর্মকতা ও জনপ্রতিনিধিদের উপস্থিত রাখতে। তিনি তা মানেননি। এর কারন চাইলে কৃষি কর্মকতা আমাকে জানান সবাইকে জানানো হয়েছে। কেউ উপস্থিত হয়নি। 

কোন সরকারি অনুষ্ঠানই দায়সারা ভাবে পালনের সুযোগ নেই। আগামীতে যাতে সরকারি অনুষ্ঠান যথাযথ ভাবে পালিত হয় তা কঠোরভাবে মনিটর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি