১১:২৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১২) অপহরণের পর ধর্ষণ মামলার প্রধান আসামি বাবুল হোসেন নয়নকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রতিমাবংকী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত বাবুল হোসেন নয়ন ওই গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। শুক্রবার দুপুরে তাকে ৫দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়। 

২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার প্রতীমাবংকী গ্রামের গোল্ডেন লাইফ কিন্ডার গার্ডেনে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই স্কুল ছাত্রী প্রতিমাবংকী বাজারের পূর্বপাশে তুলাতলা ব্রিজের কাছে এসে পৌঁছলে প্রতিবেশী মৃত শাহজাহান আলীর ছেলে বাবুল হোসেন নয়ন তার সঙ্গীরা জোরপূর্বক মেয়েটিকে গাড়িতে ওঠিয়ে নেয়। পরে ওই মেয়েটিকে কক্সবাজার নিয়ে এক হোটেলে চারদিন আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। ২৫ সেপ্টেম্বর সকালে বাবুল হোসেন নয়ন মেয়েটিকে টাঙ্গাইল ডিসি পার্কে একাকাী ফেরে রেখে নয়ন কৌশলে পালিয়ে যায়। পরে মেয়েটি তার মাকে মুঠোফোনে বিস্তারিত জানালে পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করা হয়। ওইদিন রাতেই মেয়েটির মা বাদী হয়ে ধর্ষক বাবুল হোসেন নয়নসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে সখীপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। 
           
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির বলেন- অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি বাবুল হোসেন নয়নকে গ্রেফতার করে ৫দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি