১১:১৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ৭ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সহকারী শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বেতন নির্ধারনসহ- ৭ দফা দাবিতে মানববন্ধন স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতি।

মানববন্ধন চলাকালে প্রাথমিক শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আব্দুল্যাহ্ সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.মোজাহারুল ইসলাম মাজহারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. শওকত আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুনার রশিদ, মো.আক্তারুজ্জমান, সহ-সম্পাদক মো. ছানোয়ার হোসেন, সহ-মহিলা সম্পাদিকা লিপি আক্তার, সদস্য আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি নাইয়ার জাহা ফারজানা, হোসনে আরা, মো. আব্দুর রশিদ মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাত দফা দাবি তুলে দরেন। দাবি গুলো হচ্ছে অষ্টম জাতীয় বেতনস্কেল অনুযায়ী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বেতন স্কেল প্রদান। প্রাথমিক শিক্ষায় নিয়োগের ক্ষেত্রে সহকারী শিক্ষকের পদকে এন্ট্রিপদ ধরে শতভাগ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পরিচালক পর্যন্ত পদোন্নতির গ্রহন করা। পদোন্নতি প্রাপ্ত প্রধান শিক্ষকদের বেতন স্কেল সরাসরি নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষকদের ন্যায় প্রদান করা। চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের অবিলম্বে পদোন্নতির ব্যবস্থা করা। বিদ্যালয়ের পাঠদানের সময় সূচি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারন করা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরী ভোকেশনাল সার্ভিসের পরিবর্তে নন-ভোকেশনাল সার্ভিস হিসেবে গণ্য করা। পদোন্নতি প্রাপ্ত প্রধান শিক্ষকদের টাইম স্কেলসহ সকল প্রকার জটিলতা নিরসন করা। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি