১১:১০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি ফজলুর রহমান খান ফারুকের সঙ্গে মতবিনিময় করেছেন মির্জাপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মির্জাপুর প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক এস এম শিপনের নেতৃত্বে সাংবাদিক প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক এরশাদ মিঞা, সাবেক সহ সভাপতি শামীম আল মামুন চৌধুরী ইমরান, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সিদ্দিকী, সদস্য শিলা আক্তার প্রমুখ।

মতবিনিময়কালে মির্জাপুর উপজেলার উন্নয়নসহ সাংবাদিকতার সেকাল ও একাল নিয়ে কথা বলেন, ৬০ এর দশকে দৈনিক ইত্তেফাক পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও বর্তমানে দৈনিক আজকের দেশবাসী পত্রিকার সম্পাদক ফজলুর রহমান খান ফারুক। 

তিনি বলেন, অবাদ তথ্য প্রবাহ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার কারণে বর্তমানে সাংবাদিকতা অনেক সহজ হয়েছে। তাছাড়া সাংবাদিকদের সুযোগ সুবিধাও বৃদ্ধি পেয়েছে। যা তাদের সময় ছিল না।মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে তিনি সকলকে দায়িত্বশীর সাংবাদিকতা করার পরামর্শ দেন। 

মির্জাপুর প্রেসক্লাবের আজীবন সদস্য এই নেতা বলেন, সাংবাদিকতার সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। সাংবাদিকদের যে কোন সমস্যায় আমি সবসময় নিবেদিত । মির্জাপুর প্রেসক্লাবের উন্নয়নে বিগত সময়ের ন্যায় ভবিষ্যতেও তিনি তার সহায়তা অব্যহত রাখবেন বলে সাংবাদিকদের আশস্ত করেন। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি