০৯:২০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ১৫০ বোতল ফিন্সিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা বাসস্ট্যান্ড এলাকাতে যাত্রীবাহি বাসে তল্লাশী করে ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।   

গ্রেপ্তারকৃতরা হলো লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার সিংঘিমাড়ী গ্রামের নবিন উদ্দিনের ছেলে আশিদুল ইসলাম (৩৩), বেলাল হোসেনের ছেলে খায়রুল ইসলাম (৩৫) ও গাইবান্ধার কোপতলা গ্রামের নুরুজ্জামানের ছেলে রফিকুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন (ঢাকা-মেট্রো-ব- ১৪-৭৫১০) একটি যাত্রীবাহী বাস রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের দেওহাটা বাসস্ট্যান্ড এলাকায় পৌছায়। গোপন সংবাদের ভিত্তিতে দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বাসটিতে তল্লাসী চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি