০৮:৪২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে মধুপুর এবং বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিহাতী উপজেলার ছাতীহাটি পাইকড়া গ্রামের মো. সবুজ (১৮),  সে হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি (হ্যাবিট) এর ৫ম পর্বের শিক্ষার্থী ছিলো। ভ্যানচালক আব্দুল হালিম মিয়া (৩৫) মধুপুর উপজেলার আকাশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

টাঙ্গাইলের মধুপুর ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল উপজেলার চারানজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম মিয়া (৩৫) উপজেলার আকাশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে। 

এ ব্যাপারে মধুপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার লিডার লাবলু তরফদার সাংবাদিকদের বলেন, শুক্রবার সকালে ময়মনসিংহগামী একটি ট্রাক উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের চারানজানী এলাকায় পৌছলে টাঙ্গাইলগামী একটি ব্যাটারি চালিত একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। 

অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজ গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. সবুজ (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি (হ্যাবিট) এর ৫ম পর্বের শিক্ষার্থী ছিলো। তার গ্রামের বাড়ি কালিহাতী উপজেলার ছাতীহাটি পাইকড়া গ্রামে। 

স্থানীয়রা জানায়, সবুজ কানে হেড ফোন লাগিয়ে মোটরসাইকেল নিয়ে কুমুদিনী কলেজ মোড় এলাকা দিয়ে যাচ্ছিলো। সবুজ ডানে যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সবুজের অবস্থা আশংঙ্কা জনক হলে তাকে ঢাকা স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে মির্জাপুরের পাকুল্লাহ এলাকায় এ্যামুলেন্সে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে তার গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

টাঙ্গাইল মডেল থানার এএসআই নবীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি