০৩:০০ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নাবালিকা বিয়ে করায় প্রবাসীর জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিয়ের অপরাধে নাহিদ শিকদার (২৬)নামে এক বরকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া গ্রামের রফিকুল ইসলাম শিকদার এর ছেলে। সোমবার রাতে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মঈনুল হক তাকে আটক করে এই জরিমানা আদায় করেন।

জানা গেছে, মির্জাপুর উপজেলার ধেরুয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী নাহিদ শিকদার একই উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে গত চারদিন আগে বিয়ে করেন। খবর পেয়ে সোমবার রাত নয়টার দিকে মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নাহিদ শিকদারকে নিজ বাড়ি থেকে আটক করেন। পরে বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ এর ৭/১ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে তাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক জানান, বাল্যবিবাহ একটি দন্ডনীয় অপরাধ। ধেরুয়া গ্রামের বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী নাহিদ শিকদার সপ্তম শ্রেণির অপ্রাপ্তবয়স্ক এক ছাত্রীকে বিয়ে করে আইন ভঙ্গ করায় তাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি