১১:১২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে নৌকা ডুবে নিখোঁজের ২৮ ঘন্টা পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবে নিখোঁজের প্রায় ২৮ ঘন্টা পর নিলিমা লস্কর (১৭) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার বিকেলে ছয়টার দিকে তার লাশ ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার দুরে সাফর্তা এলাকা থেকে ডুবুরীরা উদ্ধার করেন। এর আগে গত রোববার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের ধলেশ্বরী শাখা এলেমজানী নদীর নাগরপাড়া খেয়াঘাটে নৌকা ডুবির ঘটনা ঘটে। 
নিলিমা লস্কর উপজেলার নতুন কহেলা কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী এবং উপজেলার উয়ার্শী ইউনিয়নের মজদই গ্রামের আলম লস্করের মেয়ে।

এলাকাবাসী জানান, রোববার দুপুরে কলেজ ছুটির পর এক শিক্ষকসহ প্রায় ৩০ জন শিক্ষার্থী নৌকাযোগে নদী পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। এতে অন্যরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নিলিমা পানিতে ডুবে নিখোঁজ হয়। তাকে উদ্ধার করতে প্রথমে এলাকাবাসী চেষ্টা চালান। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেন। ঢাকা থেকে ডুবুরীও আনা হয়। গতকাল সোমবারও তারা উদ্ধার অভিযান চালান।

মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাঈনুল ইসলাম জানান, ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার দুরে সাফর্তা এলাকায় নিলিমার লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। ডুবুরীরা সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি