১১:২০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশী বাঁধায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পুলিশী বাঁধা স্বত্তেও ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা বিএনপি। রোববার সকালে পৃথক পৃথক ব্যানার ও স্থানে দিবসটি পালনের উদ্যোগ করে জেলা বিএনপির দুইটি গ্রুপ। 

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি হাসানুজ্জামিল শাহীনসহ বর্তমান জেলা বিএনপি বিরোধীদের নেতাকর্মীদের নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ করার চেষ্টা করলেও পুলিশী বাঁধায় তা পন্ড হয়ে যায়। পরে তারা শহরের রেজিষ্ট্রিপাড়ার সিলমী কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিতে আলোচন সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। 

সভায় জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও জেলা যুবদলের সাবেক আহবায়ক কাজী শফিকুর রহমান লিটন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সরকারী সা’দত বিশ্যবিদ্যালয় কলেজের সাবেক ভি.পি আজিজুর রহমান দুলাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অমল ব্যানার্জী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, সরকারী সা’দত বিশ্যবিদ্যালয় কলেজের সাবেক জি.এস সৈয়দ আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ, মোফাজ্জল হোসেন জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

অপরদিকে জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে একটি মিছিল শহরের ব্যাপারী পাড়া থেকে ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের দিকে আসার চেষ্টা করলেও শান্তিকুঞ্জ মোড়ে মিছিলটিতে বাঁধা দেয় পুলিশ। পরে পুলিশী বাধাঁয় ব্যাপারী পাড়ায় এক সংক্ষিপ্ত পথসভার আয়োজন করে নেতৃবৃন্দ। 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা।
 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি