০৫:৫২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দশম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে  প্রাইমারীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৮ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। 

বুধবার সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া এলাকায় এ ঘটনা  ঘটে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে অভিযুক্ত দশম শ্রেণির ছাত্র হৃদয় হাসান (১৬) সহ তিনজনকে আসামি করে সখীপুর থানায়  মামলা করেছে । 
          

মামলার বিবরণে জানা যায়, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে ৫ম শ্রেণিতে পড়–য়া শিক্ষার্থী (১২) উপজেলার দামিয়াপাড়া নিজ বাড়ি থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সানমুন একাডেমিতে যাওয়ার পথে ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের রওশন ডাক্তারের ছেলে  দশম শ্রেণিতে পড়ুয়া হৃদয় ও তার দুই সহযোগীকে নিয়ে মেয়েটির পথরোধ করে। 

এক পর্যায়ে মেয়েটির মুখ গামছা দিয়ে বেধে সিএনজিচালিত অটো রিকশায় তুলে ঘাটাইলের সাগরদিঘী এলাকায় নিয়ে যায়। সেখানে ছেলেটির এক আত্মীয়ের বাসার একটি কক্ষে নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির আত্মচিৎকারে পাশের বাসার এক মহিলা দৌড়ে এসে মেয়েটিকে উদ্ধার করে। 

পরে মেয়ের দেয়া ঠিকানা মোতাবেক স্বজনদের হাতে তুলে দেন। এ সময় বখাটে হৃদয়  ও তার সহযোগীরা পালিয়ে যায়। মেয়ের জবানবন্ধীতে ওইদিন বিকেলে মেয়েটির মা বাদী হয়ে অভিযুক্ত হৃদয় ও তার  সহযোগিদেরকে আসামি করে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে সখীপুর থানায় মামলা করেন।
 
মামলার বাদী মেয়েটির মা অভিযুক্ত হৃদয় ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, এ ঘটনায় অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। হৃদয় ও তার সহযোগিদের গ্রেফতারের  চেষ্টা চলছে।

  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি