০৯:২০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

“ স্বাধীনতা ও বঙ্গবন্ধুর দর্শন” শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৮ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

 টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর পুন:পাঠদান কর্মসুচীর আওতায় “বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর দর্শন” শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম। উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন।

টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এম.এ. রকিব শামীম, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন তালুকদার, জেলা আওয়ামী যুবলীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুর রোউফ রিপন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তাতী লীগ সদস্য খ: হাফিজুল ইসলাম হাফিজ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতি করেছেন মূলত মানুষের জন্য। আর এই জন্যই তাঁর কোনো পিছুটান ছিল না। স্বার্থের জন্য আপোষের মনোভাব ছিল না, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য টিকিয়ে রাখার দায় ছিল না। যা করেছেন নিজে বিশ্বাস করে করেছেন। বাংলার মানুষের জন্য তিনি জেল খানায় পার করেছেন অর্ধেক সময়। বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে গোপালগঞ্জের কিশোর শেখ মুজিব ধীরে ধীরে বঙ্গবন্ধু হয়ে উঠেন। বারবার গ্রেফতার হয়েছেন তিনি শোষক শ্রেণির দ্বারা। এই মহান মানুষের সর্ম্পকে আমাদের জানতে হবে। তার বই পড়লে স্বাধীনতা ও বাংলাদেশের বিভিন্ন কিছু জানা যাবে।

পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে শেখ মুজিবুর রহমানের অসামাপ্ত আত্মজীবনীর বই তুলে দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি