০৬:৩৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রথম শ্রেণীতে উন্নীত হলো মির্জাপুর পৌরসভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে মির্জাপুর পৌরসভাকে “খ” শ্রেণী হতে “ক” শ্রেণিতে উন্নীত করা হয়। স্থানীয় সরকার বিভাগের ৩১মে ২০১১ খ্রি তারিখের ৮১১নং পরিপত্র অনুযায়ী মির্জাপুর পৌরসভাকে “ক” শ্রেণীতে উন্নীত করা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। 

এদিকে মির্জাপুর পৌরসভাকে দ্বিতীয় শ্রেণী হতে প্রথম শ্রেণীতে উন্নীত করণ করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র সাহাদৎ হোসেন, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা। 

মেয়র সাহাদৎ হোসেন সুমন বলেন, পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করে মাননীয় প্রধানমন্ত্রী মির্জাপুরবাসীকে যে সম্মান দেখিয়েছেন বিগত দিনের ন্যায় ভবিষ্যতে মির্জাপুরের জনগণও তার প্রতিদান দেবেন বলে তিনি উল্লেখ করেন। 

উল্লেখ্য ২০০০ সালের ১৮ জুন মির্জাপুর সদর ইউনিয়ন পরিষদকে পৌরসভা ঘোষণা করা হয়।  
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি