০৪:২১ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদ্যুৎস্পৃষ্টে ওয়েলডিং মে‌শিনম্যানের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে  সবুজ মিয়া (২০) নামের এক ওয়েলডিং মে‌শিনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার সন্ধ্যায় উপজেলার ঘেচুয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জের নয়াপাড়া গ্রামের ছাত্তার বেপারীর ছেলে।

এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

জানা যায়, উপজেলার যাদবপুর ইউনিয়নের ঘেচুয়া মধ্যপাড়া গ্রামে মাহবুব উদ্দিনের মালিহা এগ্রো ফামের্র নব নির্মিত বিল্ডিংয়ে রডে ওয়েলডিংয়ের কাজ (জালাইয়ের কাজ) করতো সবুজ মিয়া। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ওই বিল্ডিংয়ে ওয়েলডিং এর কাজ করতে গিয়ে অসাবধনতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সব্জু। পরে গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে সখীপুর উপজেলাস্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
      
স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান আক্কাছ বিদ্যুৎস্পৃষ্টে সবুজের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
        
এ ব্যাপারে সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে লাশ নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি