১১:৩৬ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এলেঙ্গা-ভূঞাপুর সড়ক 

সড়ক উন্নয়ন কাজে কেটে ফেলা হচ্ছে শতবর্ষ গাছ!

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

এলেঙ্গা-ভূঞাপুর সড়কের দুই পাশ বাড়ানোর জন্য কেটে ফেলা হচ্ছে শতবর্ষী বিভিন্ন প্রজাতির গাছ। এতে পরিবেশ মারাত্মক ঝুঁকির সম্ভাবনা রয়েছে। 

সড়ক ও জনপদ (সওজ) এর অরবিকালচার ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে, এলেঙ্গা-ভূঞাপুর সড়কে বিভিন্ন প্রজাতির সও‌জের ২৭১টি এবং বন‌বিভা‌গের সামা‌জিক বনায়ন কর্মসূচীর আওতায় ২২শ ২০টি গাছ রোপন করা হ‌য়ে‌ছিল। এই  গাছগু‌লো ক‌য়েক‌টি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে  সওজ কর্তৃপক্ষ ৪৫ লাখ ৬০হাজার ৭৪৫ টাকায় টেন্ডারের মাধ্যমে ইজারা দেয়। গাছগুলোর মধ্যে রয়েছে মেহগনি, কড়ই, আম, শিমুল, রেন্ট্রি, কাঁঠালসহ কয়েকটি প্রজাতির গাছ। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়ক বিস্তৃত করার লক্ষে এলেঙ্গা-ভূঞাপুর-তারাকান্দি সড়কের এলেঙ্গা হতে ভূঞাপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকার সড়কের দুইপাশে কয়েক শতাব্দীর গাছগুলো কেটে ফেলা হচ্ছে। 

টাঙ্গাইল সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিমুল এহসান বলেন, সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান ১৮ ফুট থেকে ২৪ ফুট ওপরে প্রশস্ত হবে এবং সড়কের ১০ টি সেতু পুনর্নির্মিত করা হবে। 

ঢাকা মহানগর কৃষি বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, গাছগুলো মালিকানাধীন সড়ক ও জনপদ ছিল। জনসাধারণের নিলামের মাধ্যমে গাছ বিক্রি করা হয়। যার মূল্যে ৪৫ লাখ ৬০ হাজার টাকা। এর আগে একটি জরিপ পরিচালনা করা হয়েছিল।  

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা হারুন-অর-রশিদ বলেন, এলেঙ্গা-ভূঞাপুর সড়কের দুই পাশে সামাজিক বনায়ন কর্মসূচীর আওতায় ২২শত ২০টি গাছ রোপন করা হয়েছিল। বর্তমানে এর বয়স ১০ থেকে ১১। এখন প্রয়োজনের তাগিদে কাজগুলো গাছ কেটে ফেলা হচ্ছে। সড়কের উন্নয়ন কাজ শেষ হওয়ার পর নতুন গাছ লাগানো হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি