১১:৫৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার রাত ১২টার দিকে (২৬ এপ্রিল) শহরের থানাপাড়া শান্তিকুঞ্জ এলাকার একটি বহুতল ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাজহারুল ইসলাম মাসুদ (২৪) সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের অনার্সের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মধ্যপাড়া এলাকার তাজুল ইসলাম ছেলে।

পরিবারের দাবী মাসুদকে হত্যা করে তার কক্ষে রাখা হয়েছে। তবে পুলিশের দাবী ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

জানা গেছে, শহরের থানাপাড়ার শান্তিকুঞ্জ মোড় এলাকার শফিক নামের এক মালিকের বহুতল ভবনের চারতলায় মেসে থাকতো মাসুম। সে কাগমারী এলাকার সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে অনার্সে চতুর্থ বর্ষে পড়াশুনা করছিল। 

নিহত মাসুদের মামা রাইসুল হাসান বলেন, মাসুদের মৃত দেহ দেখে রহস্যজনক মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার দাবি করছি।

বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত ভাইয়ের দুই হাতে, দুই পায়ে এবং গলায় সাদা কস্টেপ পেছানো আছে। ভাইকে হত্যা করা হয়েছে। এর আগেও আমার মাসুদকে একাধিকবার মোবাইল ফোনে হুমকি প্রদান করা হয়েছে। টাঙ্গাইল মডেল থানায় সাধারণ ডায়েরী করেছিলো সে।  এর পর গতরাতে আমার ভাইকে হত্যা করা হয়। ভাইয়ের হত্যার বিচার দাবি করছি।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, কক্ষের দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি