০৭:১০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এমপি জোয়াহের ও নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম ও বাসাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী অলিদ ইসলামকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শামছুন্নাহার স্বপ্না, পৌর মেয়র আঃ রহিম আহমেদ, জেলা বি. এম. এ সভাপতি ডা. সৈয়দ ইবনে সাইদ, সহকারী কমিশনার (ভুমি) আশরাফুন নাহার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা, বাসাইল থানা অফিসার ইনচার্জ এস এম তুহিন আলী প্রমূখ। 

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের জাইকা’র উপদেষ্টা আকিরা মুনাকতা।

এ সময় মাননীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জাইকার অর্থায়নে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে আধুনিকমানের একটি অপারেশন থিয়েটার নির্মান কাজের উদ্ভোধন করেন। 

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে তার সর্বাত্মক সহযোগিতা প্রদানের ঘোষণাও দেন তিনি।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাইদুল ইসলাম দিপু।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি