০৩:৪৭ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ১২ পিস ইয়াবা ও ৮ গ্রাম হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজলোর ১নং মহেড়া ইউনিয়নের ছাওয়ালী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদকদ্রব্যও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছাওয়ালী গ্রামের আছমত মিয়ার দুই ছেলে রিপন মিয়া (৩৩) ও লিটন মিয়া (২৭), একই গ্রামের সুরুজ্জামানের ছেলে শরীফ মিয়া (৩৩) এবং বাসাইল উপজেলার বালিয়াভরপাড়া গ্রামের আলীমুদ্দিনের ছেলে নুরু মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাওয়ালী এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ও ৮ গ্রাম হেরোইনসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন ও শরীফের নামে থানায় ইতোপূর্বেও মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি