০৯:৪৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুক্তিযোদ্ধা লাঞ্ছনার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২০ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা লাঞ্ছনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘাটাইল উপজেলার বেরুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জান মনি।

এসময় তিনি বলেন, গতকাল শুক্রবার সকালে পার্শ্ববর্তী একাশি বাজার থেকে ফেরার পথে মাদারিপাড়ায় কামালপুর গ্রামের মৃত ইবাদত আালীর ছেলে মো. হাতেম আলী (৫২) তার গতিরোধ করে অশালীন ও স্বাধীনতাবিরোধী কথা শুরু করে। এর প্রতিবাদ করায় একপর্যায়ে হাতেম আলী তাকে মারপিট করে এবং নগদ ১২ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় প্রায় ২শতাধিক মুক্তিযোদ্ধা দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে বিচার দিলে তিনি ঘাটাইল পুলিশ প্রশাসনকে জানান। পরে ঘাটাইল মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মো. তোফাজ্জল হোসেনসহ মুক্তিযোদ্ধারা ঘাটাইল থানার ওসি মো. মাকসুদুল আলমের নিকট বারবার যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোন আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন রকমের টালবাহানা শুরু করে। পরবর্তীতে তিনি এমপির নিকট যোগাযোগ করতে বলে। 

এঘটনায় ওসি পাশ কাটিয়ে হাতেম আলীকে ক্ষমা করে দিতে মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ জানান। একই সাথে এঘটনায় কোন প্রকার মামলা মোকদ্দমা না করতে পরামর্শ দেন বলেও তিনি অভিযোগ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি